অনুচ্ছেদ

 অনুচ্ছেদ

১. তুমি নিজ

আমার নাম ------------. আমার বয়স ৬ বছর। আমি একজন ছাত্র। আমি কেজি প্রথম শ্রেণিতে পড়ি। আমার স্কুলের নাম লাল সবুজের পাঠশালা।

২. আমার বাবা

আমার বাবার নাম -------------.। তাঁর বয়স ৪০ বছর। তিনি একজন শিক্ষক। তিনি আমাকে পড়ান। তিনি আমাকে খুব ভালোবাসেন। আমিও তাঁকে খুব শ্রদ্ধা করি।

৩. আমার মা

আমার মায়ের নাম -------------। তাঁর বয়স ৩০ বছর। তিনি একজন শিক্ষক। তিনি আমাকে পড়ান। তিনি আমাকে খুব ভালোবাসেন। আমিও তাঁকে খুব ভালোবাসি।

৪. আমার দাদা/ নানা

আমার দাদার নাম ------------। তাঁর বয়স ৭০ বছর। তিনি একজন শিক্ষক। তিনি আমাকে পড়ান। তিনি আমাকে খুব আদর করেন। আমি তাঁকে খুব ভালোবাসি।

৫. আমার দাদি / নানি

আমার দাদির নাম -------------। তাঁর বয়স ৫০ বছর। তিনি আমাকে গল্প শোনান। তিনি আমার সাথে খেলা করেন। তিনি আমাকে খুব আদর করেন।

৬. আমার বন্ধু 

আমার বন্ধুর নাম --------------। তার বয়স ৬ বছর। সে প্রথম শ্রেণিতে পড়ে। আমরা দুজন এক সাথে খেলা করি। সে আমাকে খুব ভালোবাসে।

৭. আমার বিদ্যালয়

আমার বিদ্যালয়ের নাম লাল সবুজের পাঠশালা। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। আমাদের বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। এখানে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। আমাদের শিক্ষকগণ আমাদের খুব ভালোবাসেন। এই স্কুলে পড়ে আমি গর্বিত।

0 Comments:

Post a Comment